মাঠে বসে খেলা দেখছেন প্রধানমন্ত্রী


পাকিস্তানের বিপক্ষে বুধবারের ম্যাচ জিতলেই দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ দল। তাই মাশরাফি বাহিনীকে উৎসাহ দিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১২ সালে এশিয়া কাপের ফইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিলেন সাকিব-মুশফিকরা। এবার এশিয়া কাপের ফাইনালের আগেই আজকের প্রতিপক্ষ সেই পাকিস্তান। তাই দলকে অনুপ্রাণিত করতে বিসিবির প্রেসিডেন্ট বক্সে হাজির হয়েছেন শেখ হাসিনা।
এদিকে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে রয়েছে পাকিস্তান। সফরকারী দলের একের পর এক উইকেট পতনের সঙ্গে গ্যালারিতে দারুণ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল প্রধানমন্ত্রীকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













