রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুলনায় হাতুড়ির আঘাতে স্কুল ছাত্র নিহত, গ্রেফতার ১

খুলনায় হাতুড়ির আঘাতে ইউসেফ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হাসান শেখ (১৩) নিহত হয়েছে। আর এ ঘটনায় জড়িত সন্দেহে একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আদনান বিকিকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। নিহত হাসান মহানগরীর গগণবাবু রোড এলাকার মৃত অহিদুল শেখের ছেলে। আর এ ঘটনায় গ্রেফতার আদনান মহানগরীর ট্যাংক রোড এলাকায় থাকে।’

খুলনা সদর থানার এসআই দেবব্রত হরি জানান, ‘মহানগরীর রূপসা এলাকার ইউসেফ স্কুলের ছাত্র হাসান ও আদনান রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আদনান ছুটে গিয়ে সড়কের পাশের ওয়ার্কশপ থেকে হাতুড়ি নিয়ে হাসানের মাথায় আঘাত করে। আঘাতের পর হাসান মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোমবার ভোরে হাসান শেখকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হাসান শেখকে মৃত ঘোষণা করেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক