গরু মোটাতাজা করণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান


ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করণের ওষুধ বিক্রি বন্ধে মানিকগঞ্জ সদরের চারটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সময় তাদের ও আর্থিক জরিমানাও করা হয়।
ওষুধ প্রশাসন অধিদফতরের তত্তাবধায়ক সৈকত কুমার কর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইকা শাহাদাতের উপস্থিতিতে আজ (সোমবার)সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হিজুলি এলাকার ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন চৌধুরী ফার্মেসি, ফাহিম ড্রাগ ষ্টোর, সোহানা ফার্মেসি ও সিটি ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়।
এ সময় চৌধুরী ফার্মেসি ও ফাহিম ড্রাগ ষ্টোর থেকে ছোটবড় বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও আনরেজিষ্টার্ড ওষুধ জব্দ করা হয়। এছাড়া অন্য দুটি ফার্মেসিতেও কিছু আনরেজিষ্টার্ড ওষুধ পাওয়া গেছে।
সৈকত কুমার কর জানান, ফার্মেসি চারটি থেকে আনুমানিক ৩০হাজার টাকা ওষুধ জব্দ ও ১০হাজার টাকা জরিমানা করা হয়। ঈদকে সামনে রেখে ওই এলাকায় গরু মোটাতাজা করণে ব্যবহৃত ষ্টেরয়েড জাতীয় ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে।
অভিযানকালে তারা ফার্মেসি মালিক ও কর্মচারীদের বলেছেন, প্রেসক্রিপশন ছাড়া ষ্টেরয়েড জাতীয় কোন ওষুধ বিক্রি করা যাবে না। ঈদের আগে তারা ফের এসব ফার্মেসি পরিদর্শন করবেন বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













