পশ্চিমবঙ্গের নাম বদলেছে


পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা হয়েছে। রাজ্যের বিধানসভায় এ বিষয়ের প্রস্তাবটি পাস হয়েছে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে ১৮৯ এবং বিপক্ষে ভোট পড়েছে ৩১। পশ্চিমবঙ্গের নতুন নাম বাংলাকে হিন্দিতে বঙ্গাল এবং ইংরেজিতে বেঙ্গল বলা হবে। এই প্রস্তাবও বিধানসভায় পাস হয়েছে।
স্বাধীনতার পর থেকে পদ্মার এপারের সবুজ শ্যামল বঙ্গভূমির পরিচয় বাংলায় ছিল পশ্চিমবঙ্গ এবং ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল। এই নাম পরিবর্তনের জন্য বিধানসভায় প্রস্তাব করা হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই রাজ্যের নতুন নামকরণ হয়েছে বঙ্গ বা বাংলা।
রাজ্যের নাম বদলের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। বাংলায় পশ্চিমবঙ্গ আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল এই দু’রকম নাম না রেখে রাজ্যের নাম শুধু পশ্চিমবঙ্গ করা হোক এমন প্রস্তাব করা হয়েছিল। সেসময় এ প্রস্তাব পাস হয়নি। কিন্তু দীর্ঘদিনের সেই প্রস্তাব পাস করে এবার নতুন নাম পেল পশ্চিমবঙ্গ। এখন থেকে বাংলা নামেই তাকে ডাকা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













