গর্ভে নয়, এবার ইন্টারনেটে সন্তান লাভ


হ্যাঁ, সত্যি বলছি৷ আর এর জন্য বিবাহিত হওয়ার দরকার নেই৷ আপনি সমকামী, বিসমকামী – যাই হন কেন, আপনার সন্তান লাভের আশাটুকু থাকলেই হবে৷ কারণ ‘কো-পেরেন্টিং’, অর্থাৎ অন্য একজন বা দু’জন মানুষের সঙ্গে অভিভাবক হওয়া এখন খুব সহজ!
বিয়ে, পরিবার, সন্তানসন্ততি – বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও এই ধরনের সনাতনী পারিবারিক প্রথা এখনও রয়েছে৷ কিন্তু তার পাশাপাশি অন্যান্য ধরনের পারিবারিক রূপও সমাজে জায়গা করে নিচ্ছে৷ না, বেআইনিভাবে নয়, আইনগতভাবেও স্বীকৃতি পাচ্ছে এ সব সম্পর্ক৷ যেমন বিয়ে ছাড়া একত্রে বসবাস, প্যাচওয়ার্ক ফ্যামিলি, সিংগেল পেরেন্ট, সমকামী দম্পতি ইত্যাদি জীবনধারাকে মেনে নেওয়া হচ্ছে, ক্রমশই৷
এরকমই একটি ‘কো-পেরেন্টিং পোর্টাল’ এখন বেশ রমরমা জার্মানিতে৷ নাম – ‘ফ্যামিলিশিপ’৷
‘কো-পেরেন্টিং’
ভিডিও-টি ক্লিক করলেই বুঝতে পারবেন ঠিক কী বলছি৷ যেমন ধরুন, আপনি বিবাহিত তবে নিঃসন্তান৷ বা আপনি সমকামী এবং সন্তান চান৷ অথবা আপনি এবং আপনার স্ত্রী আপনাদের সন্তানটিকে একা মানুষ না করে অন্য একটি দম্পতির সঙ্গে একযোগে মানুষ করতে চান৷ এক্ষেত্রে ‘‘ফ্যামিলিশিপ’-এর মাধ্যমে আপনি সেই দম্পতিটিকে অথবা বাচ্চা মানুষ করার জন্য একাধিক সঙ্গীকে খুঁজে নিতে পারেন৷ এক ধাক্কায় বেরিয়ে আসতে পারেন সনাতনী পারিবারিক প্রথা এবং বিয়ে নামের চিরাচরিত ঐতিহ্য থেকে৷
অবশ্য এমনটা করলে, মানে বাচ্চার একাধিক বাবা-মা থাকলে তার মানসিক স্বাস্থ্যে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা – সেটা তর্ক সাপেক্ষ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













