গাজীপুরে গাড়িচাপায় নিহত ১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান উদ্দীন মোল্লা (৫২) গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখামার এলাকার মৃত হালাল উদ্দীন মোল্লার ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ পরিদর্শক(এসআই) বাহার আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে সুলতান উদ্দীন মোল্লা সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













