গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ছয়দানা হাজিরপুকুর এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই এলাকার প্রীতি সোয়েটার লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই কারখানায় ৮তলা ভবনে আগুন লাগে। পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।
তিনি জানান, রাতে সোয়েটার কারখানাটি চালু ছিল। শ্রমিকরা কাজ করছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন


আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন













