‘গান্ধীর ছবির কারণে ভারতীয় মুদ্রার মান কমছে’


ভারতের হরিয়ানা রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ বলেছেন, মহাত্মা গান্ধীর ছবি থাকার কারণেই মুদ্রার মান দিন দিন কমছে।
অনিল ভিজ বলেন, ‘যখন থেকেই ভারতীয় রুপিতে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়েছে, তখন থেকেই রুপির মান কমছে। তাই ধীরে ধীরে রুপি থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলা হবে।’
সম্প্রতি ভারত সরকারের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান ‘খাদি এন্টারপ্রাইজ’-এর ক্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলা হয়। সেখানে যোগ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
এ বিষয়ে অনিল বলেন, ‘খাদির সঙ্গে যত দিন মহাত্মা গান্ধীর ছবি ছিল, তত দিন খাদি কোনো উন্নতি করতে পারেনি। গান্ধীর ছবি সরিয়ে মোদির ছবি দেওয়া একটি ভালো পদক্ষেপ। ব্র্যান্ড হিসেবে মোদি অনেক ভালো। মোদির ছবি ক্যালেন্ডারে দেওয়ার পর খাদির পণ্যের বিক্রি ১৪ শতাংশ বেড়ে গেছে।’
তবে বিরোধী দলের ও বিভিন্ন পক্ষের আপত্তি ও সমালোচনার পর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন অনিল।
নিজ মন্ত্রিসভার সদস্যের দেওয়া এমন বক্তব্যে বেশ বিরক্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। তিনি বলেছেন, ‘এটা সম্পূর্ণ তাঁর নিজস্ব মতামত। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বিজেপির সমালোচনা করে বলেন, ‘ব্রিটিশ আমলে যা হয়েছিল, মোদি সরকার এখন তাই করছে। তাঁরা জনগণ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে বশে আনছে এবং রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে উচ্চকণ্ঠকে রোধ করছে। তবে মোদি, অনিল ও বিজেপির এটা মনে রাখা উচিত, মহাত্মা গান্ধী চিরকালই ভারতীয়দের মনের মধ্যে থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













