বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বড় বোনের পথে শিশু অরিপ্রা

ফুটফুটে চাঁদের মতো দেখতে শিশুটির নাম তাবাসসুম সাফাইয়া অরিপ্রা। বয়স মাত্র ৩ বছর। এ বয়সে অরিপ্রার ছুটোছুটি করে খেলাধুলা করার কথা। থাকার কথা বাবা-মায়ের কোলজুড়ে। অথচ অরিপ্রার ঠিকানা হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল।

সেখানে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ববধানে চিকিৎসা নিচ্ছে অরিপ্রা।

ডাক্তাররা জানিয়েছেন, অরিপ্রা acute lymphoblastic leukemia- CNS negative (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত। ব্যয়বহুল হলেও প্রাথমিক অবস্থায় এ রোগ ধরা পড়লে শিশুদের ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ শতাংশ রোগীই সুস্থ হয়ে উঠেন।

অন্যদের ক্ষেত্রে ৮০ থেকে ৮৫ শতাংশ। মোট ২ বছর অরিপ্রার চিকিৎসা চালাতে হবে। প্রথম পাঁচ মাসেই খরচ পড়বে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। পুরোপুরি সুস্থ করতে ৩০ লাখ টাকার প্রয়োজন হবে।

বিশাল অঙ্কের এই টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা অরিপ্রার বাবা জাহাঙ্গীর আলমের পক্ষে।

গত বছরের ৭ এপ্রিল মাত্র ১৪ বছর বয়সে অরিপ্রার বড় বোন হুমাইয়া আবিদা অর্থি কিডনির রোগে মারা যায়। এ শোক কাটতে না কাটতেই ছোট মেয়ে অরিপ্রারও ব্লাড ক্যান্সার ধরা পড়ায় নিঃস্ব হতে বসেছে পরিবারটি।

জাহাঙ্গীর আলম বলেন, বড় মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। তবুও তাকে বাঁচাতে পারিনি। তার শোক এখনো কেটে উঠতে পারিনি। এরমধ্যে ছোট মেয়ের ক্যান্সার ধরা পড়লো। বুঝে উঠতে পারছি না কি করবো।

তিনি বলেন, এই হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল। মানুষজন সাধ্য মতো আমার বিকাশ 01712-544098 নম্বরে সাহায্য পাঠাচ্ছে। এ পর্যন্ত ৩০ হাজার টাকা সাহায্য পেয়েছি। যা দিয়ে নিয়মিত ওষুধ কিনতে পারছি। আরো অনেক টাকার দরকার।

এ অবস্থায় একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

অরিপ্রাকে সাহায্য পাঠাতে পারেন : Name : Md Jahangir Alom , Branch Banani ,City bank Account No:2101494660001

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত