বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাড়ির ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত: দায়ীরা শনাক্ত

রাজধানীর শেওড়াপাড়ায় বুধবার সকালে গাড়ির ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহতের ঘটনায় পুলিশ শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাইছে না তারা।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে গাড়িটির মালিক আশিকুর রহমান খান নামের একজন ঠিকাদার, যার পরিচয়পত্র পাওয়া গেছে। তার বাসা রাজধানীর শাহীনবাগে। ঘটনার সময় গাড়িতে ছিল তার ছেলে নাফিস খান ও তার কয়েকজন বন্ধু।

গতকাল বুধবার সকাল সোয়া ছয়টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে ওই প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২১-৮৫৭১) ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)। মোহাম্মদপুরে মেয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন এই বৃদ্ধ দম্পতি।

ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করেছে পুলিশ। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে কারো নাম উল্লেখ না করে বুধবার রাতে কাফরুল থানায় মামলা করে পুলিশ।

জব্দ গাড়িটির বিষয়ে পুলিশ জানায়, যার নামে গাড়ির কাগজপত্র তিনি দুই মাস আগে গাড়িটি একটি ওয়ার্কশপে বিক্রি করেন। সেই ওয়ার্কশপের মালিক গাড়িটি বিক্রি করেন তৃতীয় আরেকজনের কাছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই তৃতীয় পক্ষই ঠিকাদার আশিকুর রহমান। তবে তাদের নামে গাড়িটির রেজিস্ট্রেশন হয়নি। সর্বশেষ কাগজপত্রে মালিকের নাম হাসান হায়দার। তিনি ওয়ার্কশপে বিক্রি করেন গাড়িটি। সেখান থেকে কেনেন আশিকুর রহমান।

দুর্ঘটনার পর নাফিস বাসায় ফিরে বাবা আশিকুর রহমান ও মাসহ বাসা ছেড়ে পালান।

পুলিশ নাম উল্লেখ না করে বলছে, তাদের ধরতে অভিযান চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে