বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাম্পাকোয় ষষ্ঠ দিনেও উদ্ধার অভিযান চলে

গাজীপুরের টঙ্গীতে প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকা-ের ষষ্ঠ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার টাম্পাকো কারখানা এলাকায় ঘুরে দেখা গেছে, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের মূল ফটকের সামনের ধসে পড়া অংশ সরিয়ে নিয়েছেন। মূল ভবনের সামনের অংশের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি দাহ্য পদার্থের ড্রাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করছেন গাজীপুর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এ পর্যন্ত মৃতদেহের সংখ্যা ৩৫ এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫। আর নিখোঁজের সংখ্যা ১০। ঢাকা মেডিকেলের মর্গে শনাক্তের জন্য রয়েছে ৬টি লাশ।

উদ্ধার অভিযান সম্পর্কে দমকল বাহিনীর পরিচালক লে. কর্নেল শাকিল নেওয়াজ বলেন, ‘একজন নিখোঁজ ব্যক্তির দাবি থাকা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাব। দমকল বাহিনীর উপপরিচালক (অর্থ ও প্রশাসন) বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ধসেপড়া কারখানার পাশেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এস এম সোলায়মান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির অগ্রগতি সম্পর্কে আমি কিছুই জানাতে পারব না।

কারখানার মালিকসহ আটজনকে আসামি করে ইতোমধ্যে নিহত এক শ্রমিকের বাবা টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, মামলার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গেপ্তার করা সম্ভব হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত