গাড়ি পোড়ানো মামলায় মাহমুদুর রহমানের বিচার শুরু
গাড়ি পোড়ানো মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠন করার ফলে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ বৃহস্পতিবার এ অভিযোগ গঠন করেন। মামলায় মাহমুদুর রহমানসহ সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ও বিএনপির ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান উল্লেখযোগ্য আসামি।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় ৬ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাসের চালক আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
২০১৪ সালের ২০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিবুল ইসলাম মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













