গৃহকর্তী হত্যা করে ডাকাতির ঘটনায় আটক ৫


আশুলিয়ার নিরিবিলি এলাকায় গৃহকর্তীকে হত্যার পর ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে লুণ্ঠিত কোনো মালামাল এখনও উদ্ধার করা যায়নি।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
আটক ডাকাতরা হলো-রনি, রানা, সজিব, রিফাত ও জহিরুল ইসলাম হৃদয়। তাদের বাড়ি মাদারীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ডাকাতদের আটকের ব্যাপারে জানান, গত চলতি মাসের ৮ তারিখ রাত ৭টায় নিরিবিলি এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। এসময় গৃহকর্তী তাহমিনা বেগমকে হত্যার পর নগদ টাকা, স্বর্ণাংকার ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পরে গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনার পর পুলিশি অভিযানে প্রথমে জহিরুল ইসলাম নামে এক ডাকাতকে আটক করা হয়। পরে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে গতকাল রাতে আশুলিয়ার নিরিবিলিসহ আশে পাশের এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করা হয়।
উল্লেখ্য, এঘটনায় তিন দিন পার হলেও নিহতের পরিবার কোনো মামলা না করায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













