বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোপালগঞ্জে গাড়িচাপায় পুলিশ কনস্টেবল নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল ওবায়দুর রহমান মোল্যা (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মিল্টন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল ওবায়দুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাহমুলদী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন ওবায়দুর রহমান। এ সময় কাশিয়ানীর মিল্টন বাজার এলাকায় একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত পুলিশ কনস্টেবল ওবায়দুর রহমান মোল্যা দীর্ঘদিন ধরে কাশিয়ানী থানায় কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে