গোপালগঞ্জে ছাত্রলীগের দেই গ্রুপে সংঘর্ষে আহত ১৫
ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে শামীম গ্রুপ ও বাঁধন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আক্কাস ও কায়ুউম নামে দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ১৭ অক্টোবর কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজে সংসদ নির্বাচন।
কলেজের সাবেক জিএস শামীম দাড়িয়া ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির ইসলাম বাঁধন দুজনেই ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন চায়। কিন্তু, নীতি নির্ধারকরা বাঁধনকে দলীয় মনোনয়ন দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ ছাত্র আহত হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













