শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্যাসের দাম বৃদ্ধিতে বিএনপির সমালোচনা

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়াতে সরকারের সমালোচনা করেছে বিএনপি। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর গতকাল অনেকটা হঠাৎ করেই গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে বিএনপির পক্ষ থেকে এমন আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর প্রতিবাদে গতকাল বিএনপির পক্ষ থেকে কোন প্রতিবাদ কর্মসূচী দেওয়া হয়নি।

গ্যাসের দাম বৃদ্ধিতে সরকারের এই সিদ্ধান্তে অর্থনীতিতে বড় প্রভাব পড়বে বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়ানো হলে অর্থনীতি হোঁচট খাবে। পোশাকশিল্প খাত, বস্ত্র খাতসহ সব ধরনের শিল্প খাত সংকটে পড়বে। পরিবহন ভাড়া বেড়ে যাবে, কল-কারখানাও বন্ধ হয়ে যাবে।’

এই গ্যাসের দাম বৃদ্ধিতে অল্প সময়ের মধ্যে বিদ্যুতের দামও বাড়ানো হবে বলে আশঙ্কা করেছেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘এলপিজিতে উৎসাহিত করা এবং এর মাধ্যমে সরকারঘনিষ্ঠ কিছুসংখ্যাক ব্যবসায়ীকে অতিরিক্ত লাভ করিয়ে দিতেই গ্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আ ন হ আখতার হোসেনসহ বেশ কয়েকজন বিএনপি নেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী