গ্যাসের মূল্যবৃদ্ধি : অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির


গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে আসছে বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে ২ ঘণ্টার অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
গেলো ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে দু’দফা গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে। প্রথম দফায় ১ মার্চ থেকে আবাসিক এলাকায় ব্যবহৃত এক চুলার জন্য ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দু’চুলার গ্যাসের জন্য ৯৫০ টাকা ও এক চুলার জন্য ৯০০ টাকা গুনতে হবে গ্রাহকদের।
এদিকে গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে বামদলগুলো মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













