‘সালাম না দেওয়ায়’ রড-হাতুড়ি দিয়ে পেটালেন সহপাঠীরা!
‘সালাম না দেওয়ায়’ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে রড ও হাতুরি দিয়ে পিটিয়েছেন তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী।
গতকাল সোমবার সন্ধ্যায় পাবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত ছাত্র তৌকির আহমেদকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চা পানের জন্য তৌকির ক্যাম্পাসের হল থেকে দোকানের দিকে যাচ্ছিলেন। পথে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর ও তাঁর বন্ধুদের সঙ্গে দেখা হয়। এ সময় সালাম না দেওয়ায় তাঁকে রড ও হাতুরি দিয়ে পিটিয়ে আহত করেন তাঁরা। পরে অন্য সহপাঠীরা তৌকিরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয় সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের ঘটনা সত্যিই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। কর্তৃপক্ষ আহত ছাত্রের চিকিৎসার খোঁজ রাখছে। তদন্ত সাপেক্ষে তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইকবাল হাসান বলেন, তৌকির এখন শঙ্কামুক্ত। তবে সুস্থ হতে সময় লাগবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













