চীনা প্রেসিডেন্ট’র নৈশভোজে ছিল যেসব খাবার


চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সম্মানে বঙ্গভবনের দরবার হলে নৈশভোজে খাবারের তালিকায় ১০ রকমের খাবার ছিল।
রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে ঢাকাই কাচ্চি বিরিয়ানি, শামি কাবাব ও আলু-বোখারার মতো উপাদেয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
নৈশভোজের শুরুতে চিংড়ি ও মাশরুমের স্যুপ দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। এছাড়া খাবারের তালিকায় ছিল স্মোকড ইল, সালাদ ও ঝিনুকের সস। ছিল চিকেন টিকিয়া, কাচ্চি বিরিয়ানি, শামি কাবাবের সঙ্গে চাটনি, সাদা ভাত, মিক্সড সবজি, মাংস-পেঁয়াজের ভুনা। খাবারের পর মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী মালাই চপ, মৌসুমি নানা ধরনের ফল, কেক প্রভৃতি।
নৈশভোজের পর শিল্পকলা একাডেমির শিল্পীরা দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













