শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরো দুজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মি. ট্রাম্প।

অভিযোগকারীদের একজন, সামার জারভোস অভিযোগ করেছেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেছেন।

তবে তিনি বাধা দিলে শেষপর্যন্ত কম বেতনের একটি চাকরির কথা প্রস্তাব করেন মি. ট্রাম্প।

আরেকজন অভিযোগকারী, ক্রিস্টিন অ্যান্ডারসন বলছেন, নব্বুইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে ওয়েট্রেস হিসাবে কাজ করার সময়, একদিন হঠাৎ করে মি. ট্রাম্প তাকে জড়িয়ে ধরে কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেন। তিনি বলছেন, কোন বাক্যালাপ, এমনকি তার দিকে না তাকিয়েই মি. ট্রাম্প এমনটা করেন, যেন তিনি এরকম কিছু করলেও তার কিছুই হবে না।

তবে এসব অভিযোগ ভয়াবহ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন কয়েকজন নারী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেছেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের উপরই ভোটাভুটি হতে যাচ্ছে। একজন প্রেসিডেন্ট হবার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও তিনি বর্ণনা করেছেন।বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প