চীনে তৈরি প্রথম বাণিজ্যিক বিমান হস্তান্তর করলো কোমাক


দেশেই তৈরি বাণিজ্যিক বিমান প্রথমবারের মতো ডেলিভারি দিলো কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না-কোমাক।
চীনের যাত্রীবাহী বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোমাকের তৈরি এআরজে টুওয়ান মডেলের এ বিমানটি ডেলিভারি দেয়া হয়েছে দেশটির চেংডু এয়ারলাইন্সকে। বিমানটি দেশের অভ্যন্তরে চলাচল করবে চেংডু থেকে বেইজিং এবং চেংডু থেকে সাংহাই রুটে।
দুই ইঞ্জিন সংবলিত ৯০ সিট বিশিষ্ট এ যাত্রীবাহী বিমানটির জন্য কোমাক এখনো পর্যন্ত ১৯টি এয়ারলাইন্সের কাছ থেকে ৩শ’টি অর্ডার পেয়েছে।
প্রত্যাশা করা হচ্ছে, বিমানটি এশিয়ার বাজারে বোয়িং এবং এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













