শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতভর হ্যাকারের কবলে সোনালী ব্যাংকের ওয়েবসাইট

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত হ্যাকারদের দখলে ছিল দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের ওয়েবসাইট। হ্যাক করার পর সোনালী ব্যাংকের ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছিল হ্যাকার গ্রুপ। এতে কালো প্রেক্ষাপটের ওপর হুডধারী এক যুবকের ছবি দিয়ে তার নিচে লেখা ছিল ‘Hacked By K1nGnCa’। মুসলিম হ্যাকার হিসেবে পরিচয় দিয়ে সেখানে ছিল, Muslim Hacker।

সোনালী ব্যাংকের আইটি বিভাগের মহাব্যবস্থাপক সর্দার নুরুল আমিন জানান, গতকাল মঙ্গলবার রাতে ব্যাংকের ওয়েবসাইট হ্যাকারদের কবলে গেলেও আজ বুধবার সকালে তা উদ্ধার করা সম্ভব হয়েছে। সকাল ১০টার দিকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ব্যাংকের ওয়েবসাইট।

তিনি বলেন, “ওয়েবসাইট খুব ‘অল্প সময়ের’ জন্য হ্যাকড থাকায় ‘ব্যাংকিং ডেটা’ হেরফের হওয়ার আশঙ্কা নেই। আমরা ভেন্ডরকে ডেকেছি। আমাদের সাইট কীভাবে আরো নিরাপদ রাখা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসাবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার লুট করে হ্যাকাররা। গত বছর এক অনুষ্ঠানে ওই তথ্য প্রকাশ করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।

এর আগে হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সোনালী ব্যাংক। গত দুই বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির কয়েকটি শাখায় অর্থ লুটের ঘটনা ঘটেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ