চীনে সাড়া জাগিয়েছে দুই সন্তান নীতি


দীর্ঘ সময় ধরে বহাল থাকা এক সন্তান নীতি থেকে গত বছর সরে আসে চীন। ওই সময় দেশটি দুই সন্তান নীতি গ্রহণের ঘোষণা দেয়। এরপরপর থেকেই দেশটির জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। দুই সন্তান নীতি বাস্তবায়ন করার পর জন্ম হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৯ এ, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
দেশটির স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে সোমবার চায়না ডেইলি এ খবর প্রকাশ করেছে। গত বছর চীনে শিশুর জন্মসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮৬ মিলিয়নে। ২০১৫ সালের তুলনায় যা ১.৩১ মিলিয়ন বেশি।
চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের বিভাগীয় পরিচালক ইয়াং ভেনজুয়াং বলেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন এমন দম্পতির হার দাঁড়িয়েছে ৪৫ ভাগে। ২০১৩ সালের চেয়ে যা ১৫ ভাগ বেশি। বড় বড় শহরগুলোতেই এ হার সর্বোচ্চ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













