চীনে ৬.৪ মাত্রার ভূকম্পনে ৩ জনের মৃত্যু আহত ২০ জন


চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির সীমান্তবর্তী জিনজিয়াং প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল জিনজিয়াং প্রদেশের হোতান শহরের ১৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের পিসান কাউন্টিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের গবেষক সান শিহং চায়না সেন্ট্রাল টেলিভিশন বলেন, ‘ওই এলাকা কম লোক থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’ চীনের প্রায়শ ভূমিকম্পন অনুভূত হয়। ২০০৮ সালে এক ভূমিকম্পে দেশটির প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













