যুবদলের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা


নেত্রকোনায় জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অঞ্জন কুমার ভূট্টো (৪০)। তিনি নেত্রকোনা সদর উপজেলা যুবদলের সদস্য ও ছাত্রদলের সাবেক নেতা। বৃহস্পতিবার রাতে জেলা শহরের নাগড়া আনন্দবাজার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
জড়িত সন্দেহে সাইফুল ইসলাম বাবলু ও রিপন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মাদকব্যবসায়ীদের সঙ্গে বিরোধ ছিল অঞ্জনের। এর জের ধরেই বৃহস্পতিবার রাত ১১টার দিকে আনন্দবাজার মোড়ে সাইফুল ইসলাম বাবলুর দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা অঞ্জনকে গুলি করে। উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য অঞ্জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা আনার পথে অঞ্জন মারা যান।
নেত্রকোনা সদর সার্কেল এএসপি মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অঞ্জনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













