চুল ‘ইসলাম সম্মত’ না হওয়ায় কর্তন [ভিডিও]


ফুটবল খেলোয়াড়রা নাকি চুল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন। আর তাই সৌদি আরবে চুলের ছাঁট ইসলাম সম্মত না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এক খেলোয়াড়কে ধরে মাঠের পাশে নিয়ে তার চুল কেটে দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, খেলা শুরুর আগ মুহূর্তে তার চুল কেটে দেয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে দেখা যাচ্ছে ওই খেলোয়াড়ের মাথায় কাঁচি চালাচ্ছে রেফারি নিজেই। একটা নয় দু দুটো কাঁচি দিয়ে ছেঁটে দেয়া হচ্ছে তার চুল।
দেশটির ফুটবল ফেডারেশনের ইসলাম সম্মত চুল নিয়ে আইন আছে।
সৌদি আরবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে,ফুটবলাররা চুল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন।তাদের উদ্ভট ‘হেয়ার কাট’ স্কুলের বাচ্চারা অনুকরণ করে।
তাই দেশটির স্পোর্টস ও অলিম্পিক কমিটিকে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দেশটির যুব সংঘের প্রধান।
উল্লেখ্য,সৌদি আরবের স্থানীয় ক্লাবগুলোতে বহু বিদেশি ফুটবলাররা খেলেন। ইসলাম সম্মত চুলের আইন অমান্য করলে তাদেরও মুক্তি নেই। সূত্র: বিবিসি
https://youtu.be/6mYUWW2BOHQ
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


লজ্জায় লাল হয়ে যায় পাখিও
লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন













