শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গীরা বিএনপির শক্তি হিসেবে মাঠে নেমেছে: নৌ-পরিবহন মন্ত্রী

জঙ্গীরা বিএনপির শক্তি হিসেবে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ রবিবার বেলা ২টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, জঙ্গী ও সন্ত্রাসীদের যখন চিহ্নিত করে পুলিশ এ্যাকশন নিচ্ছে। তাদের গ্রেফতার করছে বা তারা নিজেরাই আত্মঘাতি বোমায় নিহত হচ্ছে। এই লোকগুলিকে বিএনপি মাঠে নামিয়েছে, এখন তাদেরকে আর রক্ষা করতে পারছে না।

সেই কারণে বিএনপি বলছে, সরকার সব কিছু ধামাচাপা দিতেই জঙ্গীবাদের উৎথান করেছে। আর সরকার বলছে, আমরা জঙ্গীবাদ প্রতিহত করছি। এই দ্বারা বুঝা যায়, জঙ্গিবাদ তাদের শক্তি হিসেবে কাজ করছে।’

জেলা প্রশাসক কার্যালয়ে ‘মাদারীপুর ও রাজৈর’ উপজেলার মাস্টার প্লান রিপোর্ট পেশ ও সরকারী দপ্তরগুলোতে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আগামী ২০১৮ সালে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার জন্যে জনগণকে আহবান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর পৌর মেয়র শামীম নেওযাজ মুন্সি প্রমুখ।

সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাদারীপুরে বেশ কিছু অনুষ্ঠানে যোন দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী