রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্র আক্রমণে প্রস্তুত উত্তর কোরিয়ার ৫ লাখ নারী সেনা

উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের টান-টান উত্তেজনা। এ সময় উত্তর কোরিয়া তাদের বিশাল সেনাবহর প্রদর্শন করেছে। এ সেনাবহরের একটি বিশাল অংশ নারী।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে সক্ষম, এমনটাই দাবি দেশটির।

উত্তর কোরিয়া যে কোনো পরিস্থিতিতে আক্রমণ করার জন্য প্রস্তুত করেছে তাদের প্রায় পাঁচ লাখ নারী সেনাকে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য সান।

উত্তর কোরিয়ার নেতা উনের পুরো নারী সেনাবাহিনী যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে। এজন্য গত সপ্তাহে দেশটির সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী সেনারা পিয়ংইয়ংয়ে একটি বিশেষ প্যারেড প্রদর্শন করেছে। এছাড়া তারা গোলাগুলি ও রকেট ছোড়ার অনুশীলনও করেছে।

প্রশিক্ষণের ধরন দেখে মনে হয় যেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে কিম জং-উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। সামরিক সক্ষমতার দিক থেকে ১২৬টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান ২৩-এ। তবে সক্রিয় সেনা সংখ্যার দিক থেকে উত্তর কোরিয়ার অবস্থান বিশ্বে পঞ্চম।
২০১২ সালের হিসাব অনুযায়ী, দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১১ লাখের বেশি। এছাড়া ‘রিজার্ভ ফোর্সে’ আছে আরও ৬ লাখ সেনা।
দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূবর্তী বিশাল এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ।

সম্প্রতি কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থার মধ্যেই ১৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরীয় উপকূলে অবস্থান নিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প