মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জবিতে ছাত্রীকে উত্ত্যক্ত : ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

ছাত্রী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার ও বিজ্ঞান বিভাগের সামনে এসব ঘটনা ঘটে।

ছাত্রলীগ সূত্র জানায়, শত্রুতার জের ধরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পরিসংখ্যান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি মুকিত হাসান নিয়নকে মারধর করেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আনিসুর রহমান শিশিরের কর্মীরা। এ সময় নিয়ন আত্মরক্ষার্থে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয়ে আশ্রয় নেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ এ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহকারী প্রক্টর বিভাস কুমার সেখানে নিয়নের সঙ্গে কথা বলেন।

এ সময় কার্যালয়ের বাইরে বিজ্ঞান ভবনের সামনে শিশিরের (বহিষ্কৃত) কর্মী আশিক আবির তাঁর সহযোগীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক স্বাধীন আহম্মেদ বাদশা ও নবীন আহম্মেদ প্রতিবাদ করেন। এ সময় ছাত্রলীগকর্মী আশিক আবির, পলাশ, নাদিমসহ ২০ থেকে ২৫ জন তাঁদের মারধর করেন। পরে বাদশা ও নবীন পক্ষের নেতাকর্মীরা এসে তাঁদের ধাওয়া দেন। এ ঘটনায় নিয়ন, বাদশা, হাসান আহত হন। তাঁদের মধ্যে নবীনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে বেলা ৩টার দিকে জবি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা আশিক আবির, পলাশ ও নাদিমকে ধরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তিনজনকে কান ধরিয়ে বসানো হয়।

মারধরের শিকার মুকিত বলেন, ‘আমি আমার এলাকার এক মেয়ের সঙ্গে কথা বলি। সেই মেয়েকে প্রতিনিয়ত আশিক আবির বিরক্ত করে। আমি তাকে নিষেধ করেছি। সেই ঘটনার জের ধরে তারা আজ আমাকে মারধর করে।’

আনিসুর রহমান শিশির ও তাঁর কর্মী আশিক আবিরসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা, ছিনতাই, চাঁদাবাজি, ফাও খাওয়া, নারী নির্যাতনসহ সাংবাদিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদও প্রকাশিত হয়েছে।

জবি ছাত্রলীগের সহ-সম্পাদক স্বাধীন আহম্মেদ বাদশা বলেন, ‘শিশিরের কর্মী আশিক আবির ও তাঁর সহযোগীরা মিলে প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় আমি ও আমার বন্ধুরা বাধা দিতে গেলে তারা আমাদের ওপর অতর্কিতে হামলা করে।’

এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম বলেন, ‘এরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী। যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এরা ছাত্রলীগের বদনাম করার জন্য অনুপ্রবেশ করেছে। ছাত্রলীগের ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ এ সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসির উদ্দিন বলেন, ‘মারামারির ঘটনা আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে জবি শাখা ছাত্রলীগের সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনায় আনিসুর রহমান শিশিরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। শিশির জবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল