শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাকির নায়েকের ব্যাপারে মুখ খুললেন মোদি

ইসলাম বিষয়ক বক্তা জাকির নায়েকের ব্যাপারে এবার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় জাকির নায়েকের সমালোচনা করে নরেন্দ্র মোদি বলেন, ‘ঘৃণা ও সহিংসতার প্রচারকরা আমাদের সমাজ গঠনের প্রতি হুমকি হচ্ছে।’ এ সময় চরমপন্থী আদর্শবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

খবরে আরও বলা হয়, পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মোদি বলেন, ‘যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় এবং রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের প্রতি নিন্দা জানাই।’ এদিকে জাকির নায়েক এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সন্ত্রাসবাদ বা সহিংসতাকে সমর্থন করি না। আমি কখনো সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করি না।’ উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা ও কমান্ডো অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়। এরপরই নিহত জঙ্গিদের মধ্যে দুজন জাকির নায়েকের ভক্ত ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই থেকে আলোচনায় উঠে আসে এই বক্তার নাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প