জাতিসংঘের নতুন প্রধান হচ্ছেন গুতেরেস


জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। আজ বুধবার জাতিসংঘে নিযুক্ত কূটনীতিকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের রাশিয়ান কূটনীতিক ভিতালি চুরকিন জানিয়েছেন, ৬৬ বছর বয়স্ক গুতেরেস প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার ওই পদের জন্য নিরাপত্তা কাউন্সিলে আনুষ্ঠানিক ভোট হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ এরই মধ্যে এ পদের জন্য গোপনে ভোট দিয়েছে। মহাসচিব পদে প্রার্থী ছিলেন ১০ জন। সেখানে আগ্রহী, অনাগ্রহী ও মন্তব্য নেই এ তিনভাবে মত দেওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে গুতেরেসের পক্ষে ১৩ সদস্য আগ্রহ দেখায়। দুই সদস্য কোনো মন্তব্য করেনি। তবে কেউ বিরোধিতা করেননি বলে জানা গেছে।
গুতেরেস জাতিসংঘ শরণার্থী সংস্থার নেতৃত্বে ছিলেন ১০ বছর। ভোটাভুটির আনুষ্ঠানিকতা শেষ হলে বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বাসিন্দা বান কি মুন ১০ বছর জাতিসংঘের সর্বোচ্চ পদে ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













