জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নিলেন গুয়েতেরেজ


বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়ে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নিলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুয়েতেরেজ।
রোববার (১ জানুয়ারি) সংস্থাটির দায়িত্ব নেন তিনি।
তিনি বলেন, যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না, সবারই পরাজয় ঘটে। কোটি কোটি ডলার খরচ হয়। এতে সমাজ ও অর্থনীতি ধ্বংস হচ্ছে। অবিশ্বাস ও ভয়ের সৃষ্টি হচ্ছে। সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয় ও বৈশ্বিক সন্ত্রাসবাদ সবাইকে আক্রান্ত করে।
গুয়েতেরেজ আরো বলেন, আসুন ২০১৭ সালকে এমন বছরে পরিণত করি যেখানে কোনো রকম বৈষম্য থাকবে না। আমাদের প্রাত্যহিক জীবনের সংহতি ও সমবেদনা থেকে শুরু করে রাজনৈতিক বিভাজনে সংলাপ ও শ্রদ্ধা প্রয়োজন। অবশ্যই শান্তি আমাদের লক্ষ্য ও নির্দেশক হিসেবে কাজ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













