জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা
৪৪তম মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকাল পৌনে ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
খালেদা জিয়া প্রথমে দল ও জোটের খেতাবধারী মুক্তিযোদ্ধাসহ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং পরে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপি চেয়ারপাসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, স্মৃতিসৌধে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল কাইয়ুম, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।
শামসুদ্দিন দিদার আরো জানান, সকালেই খালেদা জিয়ার স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিলো। কিন্তু চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে আজ ভোর থেকেই পুলিশ অবস্থান নেয়। যে কারণে স্মৃতিসৌধে পৌঁছাতে দেরি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













