বাংলা কবিতা আবৃত্তি করলেন বার্নিকাট


মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আবাহমান বাংলার পোশাক শাড়ি পরে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করেছেন। এ সময় তাঁর সঙ্গে দূতাবাসের অন্যান্য কর্মকর্তাও সুর মেলান।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় রাষ্ট্রদূত বার্নিকাটের ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা’ এই লাইনটি আবৃত্তির মাধ্যমে ভিডিওটি শুরু হয়। ক্রমান্বয়ে দূতাবাসের দেশি ও বিদেশি কর্মকর্তারা সবাই কবিতাটির একটি করে চরণ আবৃত্তি করেন।
ভিডিওটির ক্যাপশনে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, এই ভিডিওটি তৈরি করার সময় আমরা অনেক মজা করেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













