বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাপানে এবার অদৃশ্য ট্রেন!

গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেনটির অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে আছেন, সেই ট্রেনটি আসছে কিন্তু দেখতে পাচ্ছেন না। ভাবছেন তো এমন অদ্ভুত ট্রেনে আপনি উঠবেন কীভাবে আর আপনার গন্তব্যেই বা যাওয়া হবে কি করে?

ঘণ্টায় ২০০ মাইল বেগে চলা বুলেট ট্রেনেও সন্তুষ্ট হয়নি জাপান। তাই এমনই একটি অদৃশ্য দ্রুতগামী ট্রেন তৈরি করছে জাপানের সেইবু গ্রুপ। কিন্তু ভাববেন না, এতে করে আপনার নিরাপদে যাত্রা করার সব রকম ব্যবস্থাই রয়েছে।

সেইবু গ্রুপের শতবার্ষিকী উপলক্ষে রেড অ্যারো কমিউটার ট্রেনের একটি নতুন সংস্করণের নকশা করার দায়িত্ব দেওয়া হয়েছে জাপানি স্থপতি কাজুইয়ো সেজিমাকে। স্থাপত্য ও নকশাবিষয়ক সাময়িকী ডিজিন জানিয়েছে, ট্রেনের অভ্যন্তরসহ পুরো ট্রেনের নকশার দায়িত্ব এই নারী স্থপতিকে দেওয়া হয়েছে।

সেইবু গ্রুপ বলেছে, সেজিমা এই প্রথমবারের মতো এই ধরনের ট্রেনের নকশা করতে যাচ্ছেন। ধাতবের বদলে আধা স্বচ্ছ কাচ দিয়ে তৈরি করা হবে ট্রেনের বগিগুলো, যার প্রতিবিম্বে ট্রেনটি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবে। এই ট্রেনটির অভ্যন্তরে যাত্রীসেবার সব ধরনের ব্যবস্থা থাকবে। বসার কক্ষ, খাবার-দাবার থেকে শুরু করে নানা বিনোদনমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গেছে।

সেইবু গ্রুপের সেইবু রেলওয়ে টোকিও ও সাইতামা অঞ্চলের মধ্যে ১৮০ কিলোমিটার রেলপথ ট্রেন চলাচল পরিচালনা করে। এই কোম্পানির ট্রেনগুলোর বাইরের দিকে হলুদ রং দেওয়া। সাম্প্রতিক সংস্করণগুলোতে নীল ও ধূসর রং ব্যবহার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প