জামালপুরে তালাবদ্ধ ঘর থেকে বিধবার লাশ উদ্ধার


জামালপুরের মাদারগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে আয়েশা বেগম নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ক্ষুদ্র জোনাইল গ্রামে নিজের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আয়েশা প্রয়াত আবদুল খালেক মণ্ডলের স্ত্রী। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, আয়েশা বেগমের একমাত্র সন্তান আশরাফ আলী সাউথ আফ্রিকা প্রবাসী। তিনি একাই বাড়িতে থাকতেন। আশরাফ কয়েকদিন ধরে চেষ্টা করে মাকে ফোনে না পেয়ে আত্মীয়স্বজনকে জানান। তাঁরা খোঁজ নিতে গতকাল রাতে তাঁর বাড়িতে যান। তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে চেয়ারে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ‘লাশের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কয়েকদিন আগেই মারধরের পর গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই টুনু মণ্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













