জামিন নিতে হাইকোর্টে ট্যাম্পাকো মালিক


গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন।
গেল ১০ সেপ্টেম্বর সকালে এই কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ওই অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন মারা যান। আহত হন অর্ধ-শতাধিক।
এ ঘটনার পর ট্যাম্পাকো মালিকের বিরুদ্ধে দু’টি মামলাও দায়ের হয়। এরপর ট্যাম্পাকো মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।
১০ সেপ্টেম্বরের পর থেকে ট্যাম্পাকো মালিক কোথায় ছিলেন সে বিষয়টি স্পষ্ট নয়। সোমবার অনেকটা হঠাৎ করেই আদালতে হাজির হন তিনি।
আইনজীবীদের সূত্রে জানা গেছে সোমবার সকালের দিকে আদালতে পা রাখেন মকবুল। তবে দুপুরের পরে বিষয়টি জানা যায়।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার জামিন শুনানি হতে পারে বলে এখনো জানা যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













