বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জার্মানিতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিলেন মুহাম্মদ ইউনূস

জার্মানিতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিলেন বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ ডিসেম্বর জার্মানির হেগে অবস্থিত প্রসিদ্ধ ‘হল অব নাইটসে’ ১৬ বছর বয়সী পরিবেশকর্মী কেহকাশান বসুর হাতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এ পুরস্কার তুলে দেন।

২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার জয়ীদের একটি শীর্ষ সম্মেলনে ‘কিডস-রাইটস’ কর্তৃক এ পুরস্কার চালু করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, পৃথিবীতে প্রতি বছর ৩০ লাখেরও বেশি ৫ বছরের কম বয়সী শিশু পরিবেশ সম্পর্কিত বিভিন্ন রোগে মৃত্যুবরণ করছে। আরও বেশি সংখ্যক শিশু পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন কারণে গভীরভাবে ভুগছে।

তিনি বলেন, শিশুদের অস্তিত্ব, কল্যাণ ও উল্পুয়নের জন্য স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য, আর এ কারণে এটা শিশুদের অধিকার বাস্তবায়নে একটি পূর্বশর্তও। কেহকাশান এ শিক্ষা দিচ্ছে যে, একটি টেকসই ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া সবারই দায়িত্ব।

বাঙালি বাবা-মার সন্তান কেহকাশানের জন্ম সংযুক্ত আরব আমিরাতে। মাত্র ৮ বছর বয়সে সে পরিবেশ রক্ষার গুরুত্ব বিষয়ে প্রতিবেশীদের শিক্ষাদান শুরু করে। এ সময় সে তার প্রথম বৃক্ষটি রোপণ করে এবং আরও শিশুকে নিয়ে পুনর্ব্যবহারযোগ্য পরিত্যক্ত জিনিস সংগ্রহ করতে শুরু করে। ১২ বছরে বয়সে সে তার সংগঠন ‘গ্রিন হোপ’ প্রতিষ্ঠা করে। যার মাধ্যমে অসংখ্য পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে। এরপর কেহকাশান জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ‘মেজর গ্রুপ ফর চিলড্রেন অ্যান্ড ইয়ুথ’-এর এ যাবৎকালের সর্বকনিষ্ঠ গ্লোবাল কো-অর্ডিনেটরে পরিণত হয়। দশটিরও বেশি দেশে এক হাজারেরও বেশি তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে গ্রিন হোপ এখন একটি আন্তর্জাতিক সংগঠন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ