বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার সচেষ্ট রয়েছে : ওবায়দুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার সচেষ্ট রয়েছে। এ বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদেরও এগিয়ে আসতে হবে।

কোথাও কোনো ঘটনা ঘটামাত্র সরকার ও আওয়ামী লীগকে অবহিত করতে হবে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সম্প্রতি নাসিরনগর, গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এর প্রতিকারে আওয়ামী লীগকে সক্রিয় হওয়ার আহ্বান জানাতে পূজা উদযাপন পরিষদ নেতারা ধানমণ্ডি কার্যালয়ে আসেন। এ সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের ওই মতবিনিময় সভা হয়।

এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি দ্বীপেন চ্যাটার্জী সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতন পরিস্থিতি তুলে ধরে তাদের গভীর উদ্বেগের কথা জানান।

পরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলায় মূলত জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধীরাই দায়ী। তারাই এসব অপকর্ম ঘটাচ্ছে। তবে আওয়ামী লীগ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী