বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাসদ-আ.লীগ বিতর্কে খালেদার খুশি হওয়ার কিছু নেই

জাসদ ও আওয়ামী লীগের মধ্যে অতীত নিয়ে বিতর্কে খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, জাসদ ও আওয়ামী লীগের মধ্যে অতীত নিয়ে বিতর্কে খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই, নাক গলিয়েও কোনো লাভ নেই।

তিনি বলেন- যুদ্ধাপরাধের বিচার, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার, আগুন সন্ত্রাস ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিচার, দুর্নীতির মামলার বিচার, গুপ্তহত্যা-উগ্রবাদ-জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্নে জাসদ ও আওয়ামী লীগসহ ১৪ দল ঐক্যবদ্ধ।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জাসদের বিরুদ্ধে বিষোদগার করার যতই চেষ্টা করুক না কেন ঊনার এবং বিএনপি-জামায়াতের অপকর্ম-অপরাধ কোনোভাবেই আড়াল হবে না। জঙ্গি মুক্ত, রাজাকার-যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে জাসদসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলিষ্ঠ ঐক্য বহাল থাকবে।

ইনু বলেন, খালেদা জিয়ার হত্যা, খুন, দুর্নীতি সকল অপকর্মের প্রসঙ্গে জাসদ-আওয়ামী লীগসহ ১৪ দল এক চুলও ছাড় দেবে না, সব কিছুর বিচার হবে। জাসদ সুশাসন ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বৈষম্য-দুর্নীতি-দলবাজি অবসানের সংগ্রাম অব্যাহত রাখবে।

সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির আলোকে দলের রাজনৈতিক-সাংগঠনিক করণীয় বিষয়ে খসড়া প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবে উগ্রবাদ-জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রামের পাশাপাশি দুর্নীতি-বৈষম্যের বিষয়ে দলীয় ভূমিকা আরো জোরদার করা, জেলা-উপজেলাসহ তৃণমূলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার পরিকল্পনা পেশ করেন।

সভায় আরো বক্তৃতা করেন দলটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী