সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“জিয়া, এরশাদ, ও খালেদা জিয়ার সময় ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচন হতো” ওমর ফারুক

টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, আগে বাংলাদেশের মানুষ ঠিক মতো খেতে পারতো না, ভোট দিতে পারতো, এক কথায় তাদের কোন কোন অধিকারই ছিল না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন-সংগ্রাম করে মানুষের সেই সব অধিকার ফিরিয়ে এসেছেন। আগে মঙ্গা হতো, মানুষ না খেয়ে মরতো, বিদেশ থেকে খাদ্য আমদানী করতে হতো। আর এখন বাংলাদেশ থেকে খাদ্য বিদেশে রফতানী হয়। এর সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সময় হুন্ডা-গুন্ডা-মিডিয়া ক্রু আর ভুয়া ভোটারের মাধ্যমে নির্বাচন হতো। ভোটাররা তাদের ভোট দিতে পারতো না। আর শেখ হাসিনার সময় এখন ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে।

তিনি বলেন, ৫ জানুয়ারীর নির্বাচন বন্ধ করতে বিএনপি জামায়াত দেশে অনেক নৈরাজ্য করেছে। তার পরও সেদিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন সুষ্ঠভাবে হয়েছে। সেদিন নির্বাচন না হলে এই বাংলাদেশ এতো দিনে তালেবানী রাষ্ট্র হতো।
উপজেলা যুবলীগ আয়োজিত পথ সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি। কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাহেরুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিকসহ কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্ধ।
পথসভা শেষে নেতৃবৃন্দ বগুড়ার উদ্দেশ্যে রওনা হন

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি