শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ ও বিপণন প্রশিক্ষণ

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জেলা প্রশাসন ঢাকা জেলার পাঁচটি উপজেলার মাদ্রাসার শিক্ষক, মসজিদের ঈমাম ও কাচা চামড়া সংশ্লিষ্টদের দের কাচা চামড়ার গুনগত মান বজায় রেখে গরু জবাই, চামড়া সংগ্রহ, সংরক্ষন ও পরিবহন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। 

বৃহস্পতিবার (১৪ জুন) এর অংশ হিসেবে জেলার দোহার, নবাবগঞ্জ ও ধামরাই উপজেলায় প্রশিক্ষণ আয়োজন করা হয়। চামড়া শিল্পের সাথে জড়িত বিশেষজ্ঞগণ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। ঈদের পূর্বেই জেলার অপর দুইটি উপজেলায় প্রশিক্ষণ আয়োজন করা হবে। 

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত ও দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ চামড়া। প্রক্রিয়াজাত চামড়া, পাদুকা ও চামড়াজাত পণ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় রপ্তানি আয়ের উৎস। আর এ শিল্পের অন্যতম কাচামাল চামড়া। আর দেশীয় চামড়া শিল্পের কাচামাল কাচা চামড়ার অন্যতম উৎস পবিত্র ঈদ উল আযহা।  

সার্বিক বিবেচনায় সরকার কাচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ঢাকার বিশেষ উদ্যোগে জেলার সকল উপজেলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাদ্রাসা শিক্ষক, ঈমাম, অন্যান্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ