বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া


বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া। জুনের শুরুতে প্রকাশিত বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, পিপিপি শর্তে (ক্রয় ক্ষমতা সমতা) রাশিয়ার অর্থনীতি জাপানকে ছাড়িয়ে গেছে। ফলে বিশ্ব অর্থনীতির তালিকায় চতুর্থ অবস্থানে উঠেছে মস্কো।
রাশিয়া ইউক্রেনে আক্রমণের কারণে পশ্চিমারা রাশিয়ার অর্থনীতির ওপর ১৬ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। উদ্দেশ্য ছিল রাশিয়াকে পঙ্গু করা। কিন্তু নজিরবিহীনভাবে ঘুরে দাঁড়াল রাশিয়ার অর্থনীতি।
ইন্টেলিনিউজ এক প্রতিবেদনে বলেছিল, আগস্টে রাশিয়া জার্মানিকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে।
নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া রপ্তানি ও আমদানি-সংক্রান্ত দুটি কৌশল গ্রহণ করেছে। ভোক্তাপণ্যে পাওয়া ‘রান অব দ্য মিল’ কম্পিউটার চিপ এবং ক্ষুদ্র যন্ত্রাংশ আমদানি শুরু করে রাশিয়া, যা মূলত মার্কিন নির্মাতাদের কাছ থেকে আসে, কিন্তু সেগুলো আবার রপ্তানি নিষেধাজ্ঞার বাইরে। রাশিয়া তৃতীয় পক্ষের নেটওয়ার্কও ব্যবহার করেছে, যাদের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ যারা উৎপাদন করে, তাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এ ছাড়া তেল রপ্তানির ক্ষেত্রে রাশিয়া শ্যাডো ভেসেল, তথা ছায়া জাহাজ ব্যবহার করছে। রাশিয়া এভাবে ধূম্রজাল তৈরি করছে এবং অর্থনীতির ক্ষেত্রে এগিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













