শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জ্ঞান ফিরেছে নার্গিসের, খাবার খাচ্ছে

শরীরের যন্ত্রণা বোঝাতে মুখ দিয়ে কোনো কথা না বললেও একধরনের শব্দ করছে নার্গিস। সেটা অনেকটা গোঙানির মতো শোনাচ্ছে। খাবার দিলে খাচ্ছে। কখনো নল দিয়ে আবার কখনো মুখে তুলে খাবার দেওয়া হচ্ছে। তার শরীরে এখনো পুরোপুরি চেতনা নাই। তবে কোমা থেকে বেরিয়ে এসেছেন নার্গিস।জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন

তিনি আরো বলেছেন, তবে তার শরীরের এক অংশ এখনও প্যারালাইজড হয়ে আছে। অনেকটা অবচেতন মনেই নার্গিস চোখ খুলছেন এবং বন্ধ করছেন বলে জানিয়েছেন ।

বিগত কয়েকদিনে একটু উন্নতির দিকে রয়েছে নার্গিসের শারীরিক অবস্থা। ১০ অক্টোবর দুপুরে নার্গিসের প্যাসেকটমি করা হয়। এই প্রক্রিয়ায় নার্গিসের মুখ থেকে অক্সিজেন নল সরিয়ে গলার সাথে সংযোগ দেয়া হয়। ১৮ অক্টোবর লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পর শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য গলায় লাগানো কৃত্রিম নলও খুলে ফেলা হয়।

গত ৩রা অক্টোবর সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। পরে তাকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

৪ অক্টোবর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন নার্গিস। তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ