বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মসুল ধরে রাখতে মরিয়া আইএস

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল উদ্ধারে দেশটির সামরিক বাহিনীর অভিযান আরো জোরদার হয়েছে। তবে এই শহর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে জঙ্গিরা।

ইরাক সরকারের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, মসুলের দক্ষিণ এবং পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে তাদের সৈন্যরা। অন্যদিকে কুর্দিশ পেশমাগরা সৈন্যরা এগোচ্ছেন উত্তর এবং পূর্ব দিক থেকে।

মেজর জেনারেল ফাধিল বারওয়ারির আশা, মসুলের অদূরে বার্তেলাতে জঙ্গিদের দুর্বল করা গেলে বাকি সব দিক থেকে তাদের ঘিরে ফেলা যাবে।

তিনি আরো বলেছেন, আইএস অল্প যেসব জায়গায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে বেসামরিক নাগরিকের সংখ্যা প্রায় শূন্য। ওরা কিছু স্নাইপার আর গাড়ি বোমা রেখে গেছে।

এ অভিযানে এখনো পর্যন্ত এক মার্কিন সেনার নিহত হওয়ার খবর দিয়েছে যুক্তরাষ্ট্র।

কুর্দিশ এবং ইরাকি সৈন্যরা মসুল শহরের যত কাছাকাছি যাবে অর্থাৎ বেসামরিক নাগরিকদের কাছাকাছি পৌঁছালে এ লড়াই তাদের জন্য শক্ত হতে থাকবে।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন হামলা শুরু হওয়ার পর এটিই ইরাকি বাহিনীর সবচেয়ে বড় অভিযান।

মসুল শহরে প্রায় ৬ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের হাত থেকে মসুল উদ্ধারে মাস লেগে না গেলেও কয়েক সপ্তাহ অন্তত লাগবে।

নৃশংস কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উত্থানের পর ২০১৪ সালে মসুলের দখল নেয় আইএস।

জাতিংসঘের আশঙ্কা এখনো প্রায় ১৫ লাখ মানুষ আটকা পড়ে আছেন শহরটাতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প