ঝনাইদহে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০


আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চাকুমারা ব্রীজের কাছে যাত্রীবাহী বাস উল্টে লিয়াকত আলী (৪৫) নামে এক পান ব্যবসায়ী নিহত ও মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে হরিণাকুন্ডুর কেষ্টপুর গ্রামের রবিউল, কামাল হোসেন, পাপিয়া খাতুন, নাছির উদ্দীন, সরজিত কুমার, মোহর আলী ও সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের চাকুমারা ব্রীজের কাছে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস (নাটোর-জ-০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে লিয়াকত আলী নিহত ও ১০ ব্যক্তি আহত হন।
পুলিশ ও ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। বাসযাত্রী মোহর আলী বাসটি চাকুমারা ব্রীজের সাথে ধাক্কা খেয়ে খাদে উল্টে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













