ঝিনাইদহে ইজিবাইক উল্টে নারী নিহত


ঝিনাইদহ সদর উপজেলায় ইজিবাইক উল্টে আকলিমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মরিয়ম খাতুন (২০) নামে আরও এক নারী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেটেরিনারি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা খাতুন উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আহত মরিয়ম একই উপজেলার খাজুরা গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আকলিমা ও মরিয়ম সকালে ঝিনাইদহ শহর থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে করে ধোপাবিলা যাচ্ছিলেন। পথে ওই কলেজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ওই নারী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













