ঝিনাইদহে এক মাসে সহস্রাধিক গ্রেপ্তার


জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঝিনাইদহে মাসব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১১১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১০০ জন জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী।
জেলার নতুন পুলিশ সুপার মিজানুর রহমান দায়িত্ব নেওয়ার পর ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এক ই-মেইল বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ই-মেইল বার্তায় বলা হয়, বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসংক্রান্ত মোট ১১১৫ আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর মধ্য নিয়মিত মামলায় জামায়াত-শিবিরের ১০০ সক্রিয় কর্মীসহ ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে। এ ছাড়া অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৮ আসামিসহ ৮৪৮ জন পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩৯৫ বোতল ফেনসিডিল, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ১৬টি গাঁজার গাছ, ৩৪৮ পিস ইয়াবা, ৬০ কেজি ৭০০ গ্রাম দেশীয় মদ, ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে ৫৫টি মামলা দায়ের করা হয় এবং ও ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।
ই-মেইল বার্তায় জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ টিম গঠন করা হয়। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী এ টিম অভিযান চালিয়ে ১টি পাইপগান, ২টি শাটার গান, ১টি শুটার গান, ১০ রাউন্ড গুলি, ৮টি রামদা, ২টি হাসুয়া, ৮টি বোমা, ১টি কুড়াল ও ১টি করাত উদ্ধার করে। এ বিষয়ে ৪টি মামলা দায়ের করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ঝিনাইদহ জেলায় অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ১৬৩৩টি মামলা করা হয়। পাশাপাশি ১৮৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়, বলে অতিরিক্ত পুলিশ সুপার তার ই-মেইল বার্তায় জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













