ঝিনাইদহে এবার ৩ সন্তান জন্ম দিলেন শরিফা খাতুন !


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জে শরিফা খাতুন (২২) নামে এক গৃহবধু তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তিনি ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার ঘীঘাটি গ্রামের কৃষক আবিদুল ইসলামের স্ত্রী।
হাসপাতালে পুত্র সন্তানদের নানী শুকজান বিবি বলেন, শুক্রবার শরিফা খাতুনের প্রশব যন্ত্রনা উঠলে দুপুর ১টায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তান জন্ম দেন। তিনটি পুত্র সন্তান সহ শরিফাকে বেলা সাড়ে ১টার দিকে কালীগঞ্জ হাসপাতাল থেকে রেফার্ড করা হয়।
পরে বেলা ৩ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল মল্লিক বলেন, নবজাতকদের অবস্থা মোটামুটি ভাল আছে। নবজাতকদের হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













