ঝিনাইদহে জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৪১ আসামিকে গ্রেপ্তার !
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নাশকতার অভিযোগে জামায়াতের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৪১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে জানান, নাশকতা প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে ধারাবাহিক অভিযান চলছে। এর অংশ হিসেবে পুলিশ জেলার ছয় উপজেলায় অভিযান চালায়।
এ অভিযানে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এছাড়া অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













